বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে

নলছিটিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কা, আহত ৪ জন

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় বরিশাল–পটুয়াখালী মহাসড়কে লাশ বহনের খাটিয়ায় বেপরোয়া পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য মৃতদেহ খাটিয়ায় বহন করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাটিয়ায় সজোরে ধাক্কা দেয়। এতে মৃতদেহ মাটিতে পড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন মৃত ব্যক্তির ছেলে মো. ওলি, শ্যালক নাছির, ভাইজান মো. রেজা এবং এক নাতি।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

#সড়কদুর্ঘটনা #মর্মান্তিকঘটনা #নলছিটি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নলছিটিতে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কা, আহত ৪ জন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় বরিশাল–পটুয়াখালী মহাসড়কে লাশ বহনের খাটিয়ায় বেপরোয়া পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য মৃতদেহ খাটিয়ায় বহন করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাটিয়ায় সজোরে ধাক্কা দেয়। এতে মৃতদেহ মাটিতে পড়ে যায় এবং চারজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন মৃত ব্যক্তির ছেলে মো. ওলি, শ্যালক নাছির, ভাইজান মো. রেজা এবং এক নাতি।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত