খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা-এর ট্রাস্টি বোর্ডের সদস্য মিজানুর রহমান ও হাফিজুর রহমানকে অবৈধ ঘোষণা করেছে আদালত।
রোববার (৪ মে) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শামীম সুফী এই রায় ঘোষণা করেন। রায়ের ফলে তাদের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন বেআইনি বলে বিবেচিত হলো।
এর আগে সিনিয়র সহকারী জজ আদালত তাদের ট্রাস্টি বোর্ডে কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলেও তা খারিজ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালে প্রতিষ্ঠিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সময়ের সঙ্গে নেতৃত্ব পরিবর্তন ও নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়। পরে অভিযোগ ওঠে যে নিয়ম না মেনে নতুন কিছু সদস্য যুক্ত করা হয়েছে এবং নিয়ন্ত্রণ দখলের চেষ্টা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্ত কমিটি গঠন করে জানায়, মিজানুর রহমান ও হাফিজুর রহমান বৈধ ট্রাস্টি নন।
এরপর ট্রাস্টি পবিত্র কুমার সরকার তাদের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন, যার চূড়ান্ত রায়ে তাদের ট্রাস্টি পদ অবৈধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬