রোববার, ৩০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বারাইলে ভেসে উঠল মরদেহ

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল ৭ বছরের রাব্বির মরদেহ

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর রোববার সকালে উপজেলার বারাইল এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

নিহত রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে হরিদাসপুরে মামার বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুরে স্থানীয় এক সমবয়সী শিশুর সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হয় রাব্বি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় শুরুতে পানিতে নেমে অনুসন্ধান চালানো সম্ভব হয়নি। পরে মাদারীপুর থেকে ডুবুরি দল এসে নদীতে অভিযান শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শনিবার রাব্বির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন রোববার সকালে বারাইল এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাব্বির মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছোট্ট শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ তৈরি হয়েছে।

#গোপালগঞ্জ #মধুমতি_নদী #শিশুর_মৃত্যু

চেকপোস্ট

রোববার, ৩০ আগস্ট ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, এক দিন পর মিলল ৭ বছরের রাব্বির মরদেহ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর রোববার সকালে উপজেলার বারাইল এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

নিহত রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে হরিদাসপুরে মামার বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুরে স্থানীয় এক সমবয়সী শিশুর সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হয় রাব্বি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় শুরুতে পানিতে নেমে অনুসন্ধান চালানো সম্ভব হয়নি। পরে মাদারীপুর থেকে ডুবুরি দল এসে নদীতে অভিযান শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শনিবার রাব্বির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন রোববার সকালে বারাইল এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাব্বির মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছোট্ট শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ তৈরি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত