বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার, ফেরিতে আটকে ছিল নিথর দেহ

গোপালগঞ্জের মধুমতি নদী-এ মায়ের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৫ বছরের শিশু ফাতেমার মরদেহ একদিন পর ফেরিতে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।জানা গেছে, রবিবার (৭ জুন ২০২৬) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের দক্ষিণপাড়ায় মধুমতি নদীতে গোসল করতে নেমে শিশুটি স্রোতে তলিয়ে যায়।ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ব্যাপক উদ্ধার অভিযান চালালেও প্রথম দিন কোনো সন্ধান মেলেনি।পরে সোমবার (৮ জুন ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে গোপালগঞ্জ-নড়াইল সংযোগস্থলের একটি খেয়াঘাট এলাকায় ফেরিতে আটকে থাকা অবস্থায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, দ্রুত ডুবুরি ও পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম না থাকায় উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে স্থায়ী ডুবুরি ইউনিট ও জরুরি উদ্ধার ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

গোপালগঞ্জে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার, ফেরিতে আটকে ছিল নিথর দেহ