বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের শপথ

নতুন সংসদে ৪৯ নারী এমপির শপথ, প্রস্তুত শপথকক্ষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজ শপথ নেবেন।

রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবন শপথকক্ষ-এ তাদের শপথবাক্য পাঠ করানো হবে।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলো রাজনৈতিক দল ও জোটের ভিত্তিতে বণ্টন করা হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএনপি জোট থেকে নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, নিপুন রায় চৌধুরীসহ ৩৬ জন।

অন্যদিকে জামায়াত জোট থেকে নির্বাচিত ১২ জনের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহারসহ অনেকে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুলতানা জেসমিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র সম্প্রতি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

#সংসদ #সংরক্ষিত_আসন #নারী_এমপি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নতুন সংসদে ৪৯ নারী এমপির শপথ, প্রস্তুত শপথকক্ষ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আজ শপথ নেবেন।

রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবন শপথকক্ষ-এ তাদের শপথবাক্য পাঠ করানো হবে।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলো রাজনৈতিক দল ও জোটের ভিত্তিতে বণ্টন করা হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিএনপি জোট থেকে নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, নিপুন রায় চৌধুরীসহ ৩৬ জন।

অন্যদিকে জামায়াত জোট থেকে নির্বাচিত ১২ জনের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহারসহ অনেকে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুলতানা জেসমিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র সম্প্রতি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত