নওগাঁর ধামইরহাট উপজেলা-এ বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে এগিয়ে নিতে সোনার বাংলা প্রেসক্লাব-এর নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে ক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ রুহুল আমিন আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে বিএম মোঃ জিহান বাবু-কে আহ্বায়ক এবং মোঃ কারিমুল ইসলাম মন্ডল-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদনের সময় প্রধান উপদেষ্টা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সোনার বাংলা প্রেসক্লাব অবহেলিত মানুষের কথা তুলে ধরবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে উপস্থাপন করবে বলে আশা করি।”
তিনি নবগঠিত কমিটির সদস্যদের সততা ও ঐক্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এদিকে নবনিযুক্ত আহ্বায়ক ও সদস্য সচিব যৌথ বিবৃতিতে জানান, তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।
কমিটি গঠনের খবরে স্থানীয় সাংবাদিক মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা আশা করছেন, এই উদ্যোগ ধামইরহাটে পেশাদার সাংবাদিকতা আরও শক্তিশালী করবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬