নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ ও ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
এ সময় আরও বক্তব্য দেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নওশাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম সরকার এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তারা দিবসটির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনার বাংলা প্রেসক্লাবের সভাপতি মো. জিহান বাবু, সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম মন্ডল, বাংলাদেশ প্রেসক্লাবের ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাব্বির হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ ছাড়া ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন আয়োজন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬