দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
রোববার (২৪ মে) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ঝুম বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিতে তিনি নারী ও শিশু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তাসনিম জারা বলেন, দেশে মর্মান্তিক ঘটনা ঘটলে সাময়িক আলোচনা হলেও দীর্ঘমেয়াদে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি রাষ্ট্রীয় অগ্রাধিকারে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রচলিত আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ধর্ষণ মামলার তদন্ত ও বিচার নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ খুব কম দেখা যায়।
তিনি আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইন বাস্তবায়নের জন্য পুলিশ ও বিচারব্যবস্থার সক্ষমতা বাড়ানো জরুরি।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬