শুক্রবার, ২৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সম্প্রীতির আহ্বান

ধর্মীয় ভাবগাম্ভীর্যে নাসিরনগরে পবিত্র আশুরা পালিত

ছবি: চেকপোসট

পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও কারবালার চেতনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, শোহাদায়ে কারবালা স্মরণে জারিগান, শোকসভা, দোয়া-মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলো শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলের মতো নাসিরনগরেও ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল রোজা পালনের মাধ্যমে আশুরার তাৎপর্য স্মরণ করেন।

ইসলামের ইতিহাসে ১০ মহররম বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে ৬১ হিজরিতে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর সঙ্গীদের শাহাদাত মুসলিম বিশ্বের কাছে ত্যাগ, সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচিত।

পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান এক শোকবার্তায় কারবালার সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আশুরার শিক্ষা মানুষকে অন্যায়, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করে এবং সত্য, ন্যায় ও মানবতার পথে চলার প্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণ। আশুরার মহান আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

#নাসিরনগর #আশুরার_রোজা #কারবালা

চেকপোস্ট

শুক্রবার, ২৬ জুন ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্যে নাসিরনগরে পবিত্র আশুরা পালিত

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও কারবালার চেতনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল, শোহাদায়ে কারবালা স্মরণে জারিগান, শোকসভা, দোয়া-মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিগুলো শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলের মতো নাসিরনগরেও ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও নফল রোজা পালনের মাধ্যমে আশুরার তাৎপর্য স্মরণ করেন।

ইসলামের ইতিহাসে ১০ মহররম বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে ৬১ হিজরিতে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর সঙ্গীদের শাহাদাত মুসলিম বিশ্বের কাছে ত্যাগ, সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচিত।

পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান এক শোকবার্তায় কারবালার সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আশুরার শিক্ষা মানুষকে অন্যায়, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করে এবং সত্য, ন্যায় ও মানবতার পথে চলার প্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণ। আশুরার মহান আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত