সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড়-রাজাপুর উত্তর ইউনিয়নে যুব ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ১২০টি হতদরিদ্র পরিবারের মাঝে জিআরের চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. শরীফ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাফিউল হক জিয়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুখাইড়-রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আশরাফ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইশকান্দর মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবলু চৌধুরী, যুব ও সমাজকল্যাণ সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, মো. শফিউল আলম চৌধুরী মজনু, সাবেক সাধারণ সম্পাদক ডা. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. হাফিজ মোশাহিদ আলী এবং সদস্য রোকেন মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬