পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকের আবহে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্টের উদ্যোগে ১ থেকে ১০ মহররম পর্যন্ত ১০ দিনব্যাপী শোক আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাপনী দিনে হজরত ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের স্মরণে নগরীর আলতাপোল লেনস্থ কাসরে হোসাইনি ইমামবাড়ি থেকে একটি শোক মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইমামবাড়িতে গিয়ে শেষ হয়।
শোক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। তিনি বলেন, কারবালার ঘটনা মুসলিম উম্মাহর জন্য সত্য, ন্যায় ও আত্মত্যাগের এক অনন্য শিক্ষা। ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার প্রেরণা দেয়।
শোক মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, কারবালার চেতনা মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয় এবং ন্যায় প্রতিষ্ঠার পথে অনুপ্রাণিত করে।
আলোচনা সভা শেষে আয়োজিত শোক মিছিলে বিপুলসংখ্যক শিয়া নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাস্টের সভাপতি মোহাম্মদ ইকবাল ও সাধারণ সম্পাদক মো. নাসিরুল হাসান।
এ ছাড়া খালিশপুর হাউজিং বাজার শিয়া মসজিদ, ১, ৩ ও ৭ নম্বর ক্যাম্প, হাউজিং বাজার এবং ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইমামবাড়িতেও ৭ থেকে ১০ মহররম পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান, শোকসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে শিয়া সম্প্রদায়ের পাশাপাশি বিহারি সম্প্রদায়ের নারী-পুরুষেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়। আশুরার অনুষ্ঠান দেখতে নগরীর বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ইমামবাড়িগুলোতে ভিড় করেন।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬