শুক্রবার, ২৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানাল আইনজীবী সহকারী সমিতি

ছবি: চেকপোস্ট

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী আইনজীবী সহকারী সমিতি।

এ উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৭)-এর পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি বজলুর রহমান বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ সরদারের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে সমিতির অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, আইনজীবী সহকারীরা বিচারপ্রার্থী মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন কমিটি পেশাগত দক্ষতা, ঐক্য ও আন্তরিকতার মাধ্যমে সমিতির উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

#রাজশাহী #জেলা_পরিষদ #আইনজীবী_সহকারী_সমিতি

চেকপোস্ট

শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানাল আইনজীবী সহকারী সমিতি

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী আইনজীবী সহকারী সমিতি।

এ উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৭)-এর পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি বজলুর রহমান বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ সরদারের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে সমিতির অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি বলেন, আইনজীবী সহকারীরা বিচারপ্রার্থী মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন কমিটি পেশাগত দক্ষতা, ঐক্য ও আন্তরিকতার মাধ্যমে সমিতির উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত