ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শাহ জালাল উদ্দীন জুয়েল।
সম্প্রতি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের অনুমোদনক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। পেশাগত দক্ষতা ও দীর্ঘ সাংবাদিকতা জীবনের স্বীকৃতি হিসেবে তিনি এ নিয়োগ পান।
শাহ জালাল উদ্দীন জুয়েল দীর্ঘদিন ধরে লন্ডনভিত্তিক বাংলা টিভি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছেন। তিনি এর আগে দৈনিক ভোরের সময়, দৈনিক একুশে সংবাদ, দৈনিক দেশ প্রতিদিন ও দৈনিক মাতৃজগতসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া হবিগঞ্জের স্থানীয় দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক খোয়াই ও দৈনিক প্রভাকর পত্রিকায় নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজের নানা অসঙ্গতি, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও জনদুর্ভোগ নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদন পাঠকমহলে ব্যাপক আলোচনায় আসে।
নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক শাহ জালাল উদ্দীন জুয়েল বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরাই তার মূল লক্ষ্য। তিনি পেশাদার সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬