দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশ বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং জ্বালানি তেলের সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। শিশু থেকে বয়স্ক নারী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছেন এবং পাড়া-মহল্লায় মাদকের সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠছে। এসব পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনোভাবেই সংকট দূর করা সম্ভব নয়। সরকার যদি বাস্তবসম্মত পদক্ষেপ না নেয়, তাহলে জনগণের পাশাপাশি বিরোধী দলের আস্থাও হারাবে।
আসন্ন বাজেট অধিবেশনের প্রসঙ্গ তুলে এনসিপি আহ্বায়ক বলেন, বাজেটে দেশের মূল অর্থনৈতিক সমস্যাগুলোকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান তিনি।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬