মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত বাঁধ নির্মাণের দাবি

দুধকুমার নদীর ভয়াবহ ভাঙন রোধে ভুরুঙ্গামারীতে মানববন্ধন

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর অব্যাহত ভাঙন রোধে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে ভাঙনকবলিত এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দুধকুমার নদীর ভাঙনে প্রতিবছর অসংখ্য পরিবার তাদের বসতভিটা, আবাদি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা হারাচ্ছে। বিশেষ করে নলেরহাট, কামাত আঙ্গারিয়া, তিলাইসহ নদীতীরবর্তী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভাঙনের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক পরিবার একাধিকবার বসতবাড়ি স্থানান্তর করতে বাধ্য হয়েছে।

বক্তারা আরও বলেন, দুধকুমার নদীর ভাঙন এখন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি এলাকাবাসীর অস্তিত্বের সংকটে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম এলেই নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান, ফসলি জমি এবং গ্রামীণ সড়ক হুমকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

গণসমাবেশে অবিলম্বে নদী ভাঙন রোধে জরুরি প্রকল্প গ্রহণ, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কাঙ্ক্ষিত সমাধান না পাওয়ায় এলাকাবাসী বাধ্য হয়ে মানববন্ধন ও গণসমাবেশের আয়োজন করেছে।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে ঘোষণা দেওয়া হয়, দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে দুধকুমার নদীর ভাঙনের কবল থেকে রক্ষা পাবে ভুরুঙ্গামারীর হাজারো মানুষ। একই সঙ্গে নিরাপদ থাকবে তাদের বসতভিটা, জীবিকা ও ভবিষ্যৎ।

#ভুরুঙ্গামারী #দুধকুমার_নদী_ভাঙন #নদীভাঙন_রোধ_চাই

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুধকুমার নদীর ভয়াবহ ভাঙন রোধে ভুরুঙ্গামারীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত