দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, ঢাকা রমনা কালী মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।
শুক্রবার (৩ জুলাই) সকালে তিনি একদল পুণ্যার্থীকে সঙ্গে নিয়ে কান্তজিউ মন্দির পরিদর্শনে যান। এ সময় মন্দির প্রাঙ্গণে তাকে স্বাগত জানান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনজুরুল ইসলাম।
পরিদর্শনকালে অপর্ণা রায় দাস মন্দিরের দৃষ্টিনন্দন টেরাকোটা শিল্পকর্ম, প্রাচীন স্থাপত্যশৈলী এবং সমৃদ্ধ ইতিহাস ঘুরে দেখেন। তিনি মন্দিরটির ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরে দেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত অতিথিরা কান্তজিউ মন্দিরের নান্দনিক স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব এবং পর্যটন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কান্তজিউ মন্দির শুধু সনাতন ধর্মাবলম্বীদের কাছেই নয়, দেশি-বিদেশি পর্যটকদের কাছেও একটি অন্যতম আকর্ষণীয় স্থান।
পরিদর্শন শেষে অতিথিরা মন্দিরের সার্বিক পরিবেশের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬