রোববার, ০১ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৩ লাখ টাকার যুব ঋণ বিতরণ

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদযাপন

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সম্মাননা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে ভূরুঙ্গামারী উপজেলা যুব প্ল্যাটফর্ম ও দক্ষিণ বলদিয়া রাঙ্গালীরকুটি যুব বন্ধু পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মী হিসেবে কাফিল উদ্দিন ও মোস্তাফিজুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ছয়জন যুবকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।

#ভূরুঙ্গামারী #জাতীয়যুবদিবস২০২৬ #যুবউন্নয়ন

চেকপোস্ট

রোববার, ০১ নভেম্বর ২০২৬

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সম্মাননা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে ভূরুঙ্গামারী উপজেলা যুব প্ল্যাটফর্ম ও দক্ষিণ বলদিয়া রাঙ্গালীরকুটি যুব বন্ধু পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সফল আত্মকর্মী হিসেবে কাফিল উদ্দিন ও মোস্তাফিজুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ছয়জন যুবকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত