সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

দক্ষ বাংলাদেশ গড়তে এআই ব্যবহার জরুরি: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ গড়তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-কে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।সোমবার (১৫ জুন) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে মানুষের উন্নয়নের পাশাপাশি জটিলতাও বাড়ছে। এআই দ্রুত বিকাশ লাভ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্রুত ও কার্যকর সমাধান দিচ্ছে।তিনি আরও বলেন, জটিল তথ্য বিশ্লেষণ, ক্রীড়া বিশ্লেষণ এবং তাৎক্ষণিক জ্ঞান সরবরাহসহ নানা ক্ষেত্রে এআই-এর ব্যবহার দিন দিন বাড়ছে। তবে এআইকে মানুষের বিকল্প হিসেবে নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধির সহায়ক প্রযুক্তি হিসেবে দেখতে হবে।মন্ত্রী এ্যানি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও জ্ঞানভিত্তিক চিন্তাধারা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের চেষ্টা চলছে। শিক্ষা, গবেষণা ও উন্নয়নে এআইকে আরও কার্যকরভাবে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে গবেষণার আহ্বান জানান তিনি।সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গণি।

দক্ষ বাংলাদেশ গড়তে এআই ব্যবহার জরুরি: পানিসম্পদ মন্ত্রী এ্যানি