সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তাৎক্ষণিক অভিযান

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক কয়েকজন

ছবি: চেকপোস্ট

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করাকে কেন্দ্র করে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত প্রথম জানাজার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা চলাকালে একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে কয়েকজনকে আটক করে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। জানাজা শেষে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আগামীকাল (মঙ্গলবার) হেলিকপ্টারে করে তার মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হবে। সেখানে সার্কিট হাউস মাঠে দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

#ধানমন্ডি #তোফায়েলআহমেদ #জানাজা

চেকপোস্ট

সোমবার, ০১ জুন ২০২৬

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক কয়েকজন

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করাকে কেন্দ্র করে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত প্রথম জানাজার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা চলাকালে একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে কয়েকজনকে আটক করে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। জানাজা শেষে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আগামীকাল (মঙ্গলবার) হেলিকপ্টারে করে তার মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হবে। সেখানে সার্কিট হাউস মাঠে দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত