শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

তেলের দাম বৃদ্ধিতে আইএমএফ চাপ নেই-িপরিবহনমন্ত্রী

ছবি: সংগৃহীত

তেলের দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে আসছিল। তবে অর্থনৈতিক বাস্তবতায় উপায় না থাকায় শেষ পর্যন্ত তেলের দাম সমন্বয় করা হয়েছে। তার দাবি, এটি জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েই নেওয়া সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, তেলের দাম বৃদ্ধির ফলে বাসভাড়াও সমন্বয় করা হয়েছে। তবে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে স্বয়ংক্রিয়ভাবে ভাড়াও কমানো হবে।

তবে শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বেড়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানো হয়নি। কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যানজট ও শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ঢাকা শহরের প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারের প্রভাব ও জ্বালানি সংকটের কারণে দেশে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম একযোগে বেড়েছে।

এর ফলে গত বৃহস্পতিবার থেকে বাস ও মিনিবাসের নতুন ভাড়াও কার্যকর হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ আন্তঃজেলা রুটে কিলোমিটার প্রতি ভাড়া সামান্য বৃদ্ধি পেয়েছে।

#বাংলাদেশ_সংবাদ #তেলের_দাম #বাসভাড়া

চেকপোস্ট

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

তেলের দাম বৃদ্ধিতে আইএমএফ চাপ নেই-িপরিবহনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

তেলের দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে আসছিল। তবে অর্থনৈতিক বাস্তবতায় উপায় না থাকায় শেষ পর্যন্ত তেলের দাম সমন্বয় করা হয়েছে। তার দাবি, এটি জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েই নেওয়া সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, তেলের দাম বৃদ্ধির ফলে বাসভাড়াও সমন্বয় করা হয়েছে। তবে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে স্বয়ংক্রিয়ভাবে ভাড়াও কমানো হবে।

তবে শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বেড়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানো হয়নি। কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যানজট ও শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ঢাকা শহরের প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারের প্রভাব ও জ্বালানি সংকটের কারণে দেশে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম একযোগে বেড়েছে।

এর ফলে গত বৃহস্পতিবার থেকে বাস ও মিনিবাসের নতুন ভাড়াও কার্যকর হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ আন্তঃজেলা রুটে কিলোমিটার প্রতি ভাড়া সামান্য বৃদ্ধি পেয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত