কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমকালো আয়োজনে রাত্রিকালীন হাডুডু খেলা অনুষ্ঠিত
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রাত্রিকালীন হাডুডু খেলা।
সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় এ খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে বিভিন্ন বয়সী শত শত দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রতিযোগিতায় পাইকেরছড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। দুই ওয়ার্ডের খেলোয়াড়দের মধ্যে দম, শক্তি ও কৌশলের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। বক্তব্যে তিনি বলেন, হাডুডু শুধু একটি খেলা নয়, এটি বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। গ্রামীণ খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
এ সময় আরও বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির প্রভাবে তরুণ প্রজন্মের মধ্যে মাঠের খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। তাই গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে পাড়া-মহল্লায় হাডুডুসহ দেশীয় খেলাধুলার আয়োজন বাড়ানো জরুরি।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানান অতিথিরা। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬