বুধবার, ১৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বাতাসে ধসে উপকারভোগীদের

তারেক রহমান পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে প্যান্ডেল ধস

ছবি: চেকপোস্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের আগেই প্রবল বাতাসে উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান উপলক্ষে নির্মিত প্যান্ডেলটি হঠাৎ বাতাসের ঝাপটায় ধসে পড়ে। এ সময় প্যান্ডেলের ভেতরে অবস্থানরত উপকারভোগী ও অতিথিদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

ঘটনার পর সংশ্লিষ্টরা প্যান্ডেলটি খুলে ফেলেন এবং অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি সড়কপথে বিশেষ বাসযোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্যান্ডেল ধসের ঘটনায় কেউ আহত না হওয়ায় নির্ধারিত কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি।

#তারেক_রহমান #মৌলভীবাজার_সংবাদ #শ্রীমঙ্গল

চেকপোস্ট

বুধবার, ১৭ জুন ২০২৬

তারেক রহমান পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে প্যান্ডেল ধস

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের আগেই প্রবল বাতাসে উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান উপলক্ষে নির্মিত প্যান্ডেলটি হঠাৎ বাতাসের ঝাপটায় ধসে পড়ে। এ সময় প্যান্ডেলের ভেতরে অবস্থানরত উপকারভোগী ও অতিথিদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

ঘটনার পর সংশ্লিষ্টরা প্যান্ডেলটি খুলে ফেলেন এবং অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি সড়কপথে বিশেষ বাসযোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্যান্ডেল ধসের ঘটনায় কেউ আহত না হওয়ায় নির্ধারিত কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত