বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর অভিনেত্রী রিভা অরোরা নিজ বাড়িতে এক ডেলিভারি ম্যানের কাছ থেকে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে।
অভিনেত্রী জানান, অনলাইন গ্রোসারি অ্যাপ BlinKit-এর এক ডেলিভারি ম্যান বিকেল সাড়ে ৩টার দিকে তার বাড়িতে পণ্য পৌঁছে দিতে আসেন। এ সময় কথা বলতে গিয়ে ওই ব্যক্তি অশোভন ও অপেশাদার আচরণ শুরু করেন।
রিভা তাকে শান্ত হতে বললেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে তার মা ও বোনও ঘটনাস্থলে এলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে এই বাগ্বিতণ্ডা চলতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে রিভা ও তার পরিবার বিষয়টি মুম্বাই পুলিশ-কে জানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়।
এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান রিভা অরোরা। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী পরবর্তীতে ‘উরি’, ‘মম’, ‘গুঞ্জন সাক্সেনা’সহ একাধিক চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পান।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬