শনিবার, ০৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি অংশগ্রহণ

ডেঙ্গুমুক্ত টুঙ্গিপাড়া গড়তে বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে শনিবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া #ডেঙ্গু_প্রতিরোধ

চেকপোস্ট

শনিবার, ০৬ জুন ২০২৬

ডেঙ্গুমুক্ত টুঙ্গিপাড়া গড়তে বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে শনিবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত