বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দোষীদের গ্রেপ্তারের দাবি

ডিসি অফিসে মাহদীর ওপর হামলার ৫ ঘণ্টা পর একই স্থানে সংবাদ সম্মেলন

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর একই স্থানে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতারা। এ সময় তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, প্রশাসনিক কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন ছাত্রনেতার ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা আলমগীর হাসান আবিদ বলেন, “হামলার ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

নেতারা দাবি করেন, জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত হামলাকারীদের পরিচয় সহজেই শনাক্ত করা সম্ভব। তাই ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তবে তারা শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে ঘটনার বিচার চান এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ডিসি অফিসে মাহদীর ওপর হামলার ৫ ঘণ্টা পর একই স্থানে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত