সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তল্লাশিতে মিলল বিপুল পরিমাণ ইয়াবা

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবা জব্দ, মামা-ভাগিনা গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ে পৃথকভাবে শরীরে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দুজন সম্পর্কে মামা-ভাগিনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা

সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ

আটকরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে রাজা হাসান রাজু (২৯) এবং ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে রাফায়েল হাসান হৃদয় (১৮)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে রাজা হাসান রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে একসঙ্গে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা

এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

#মাদকবিরোধী_অভিযান #ঠাকুরগাঁও #ইয়াবা_আটক

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবা জব্দ, মামা-ভাগিনা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে পৃথকভাবে শরীরে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দুজন সম্পর্কে মামা-ভাগিনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা

সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ

আটকরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে রাজা হাসান রাজু (২৯) এবং ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে রাফায়েল হাসান হৃদয় (১৮)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে রাজা হাসান রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে একসঙ্গে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা

এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত