হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাচ্চু মিয়া হত্যা মামলার এক আসামি বাবুল মিয়া (৩৭)-কে র্যাব-৯-এর সহায়তায় গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত বাবুল মিয়া মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) ভোরে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র-এর নেতৃত্বে লাখাই থানা পুলিশের একটি দল এবং র্যাব-৯-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে হবিগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবারই আসামিকে হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬