বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বজনদের আহাজারি

ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মৃত্যু, শোকের ছায়া দুই উপজেলায়

ছবি : চেকপোস্ট

ঠাকুরগাঁও জেলার পৃথক তিনটি ঘটনায় একদিনে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) জেলার পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় এসব দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা গ্রামের টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে মহাদেব নামে এক ব্যক্তি পানিতে ডুবে মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাত বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে যান। গোসল শেষে ছয়জন তীরে উঠলেও মহাদেব আর উঠতে পারেননি। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবায় পড়ে সনাতন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে মৃত অবস্থায় পান। সনাতন ওই এলাকার শ্রী আজর বাবুর ছেলে।

এদিকে একই উপজেলার বাচোর ইউনিয়নের গুয়াগাঁও গ্রামের অষ্টমী রাণী রায় (১৮) নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট সেবনের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পৃথক এসব ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

#মর্মান্তিক_মৃত্যু #বাংলাদেশ_নিউজ #ঠাকুরগাঁও_সংবাদ #ঠাকুরগাঁও_সংবাদ #মর্মান্তিক_মৃত্যু

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মৃত্যু, শোকের ছায়া দুই উপজেলায়

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও জেলার পৃথক তিনটি ঘটনায় একদিনে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) জেলার পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় এসব দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা গ্রামের টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে মহাদেব নামে এক ব্যক্তি পানিতে ডুবে মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাত বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে যান। গোসল শেষে ছয়জন তীরে উঠলেও মহাদেব আর উঠতে পারেননি। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবায় পড়ে সনাতন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে মৃত অবস্থায় পান। সনাতন ওই এলাকার শ্রী আজর বাবুর ছেলে।

এদিকে একই উপজেলার বাচোর ইউনিয়নের গুয়াগাঁও গ্রামের অষ্টমী রাণী রায় (১৮) নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট সেবনের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পৃথক এসব ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত