সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঘোড়াশাল ব্রিজ এলাকায় ঘটে দুর্ঘটনা

ট্রেনের ছাদে বজ্রাঘাত! নরসিংদীতে যাত্রীর মর্মান্তিক মৃত্যু

ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে মরদেহ নামানো হয়। ছবি : সংগৃহীত

নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রাঘাতে সজিব সরকার (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা ওই যাত্রী বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে থামার পর মরদেহ নামানো হয় এবং তার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#নরসিংদী #বজ্রপাতে_মৃত্যু #উপকূল_এক্সপ্রেস

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

ট্রেনের ছাদে বজ্রাঘাত! নরসিংদীতে যাত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রাঘাতে সজিব সরকার (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা ওই যাত্রী বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে থামার পর মরদেহ নামানো হয় এবং তার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত