মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৫৫ হাজার টাকা ও মোবাইল লুট

টুঙ্গিপাড়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, ২ ভাই গুরুতর আহত

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

গত ৩০ মে ২০২৬ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে রামচন্দ্রপুর গ্রামের নাসির শেখ ও তার ভাই নাজির শেখ সিংগীপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের দাবি, রামচন্দ্রপুর বটতলা এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল ব্যক্তি তাদের পথরোধ করে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় নাসির শেখের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে দুই ভাইকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় নাজির শেখের পকেটে থাকা ৫৫ হাজার টাকা, একটি রেডমি-১২ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নাসির শেখের ব্যবহৃত ভিভো-০৭ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাবিনা বেগম নামের এক নারী টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ আরও ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#বাংলাদেশ_ক্রাইম_নিউজ #গোপালগঞ্জ #টুঙ্গিপাড়া

চেকপোস্ট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

টুঙ্গিপাড়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, ২ ভাই গুরুতর আহত

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

গত ৩০ মে ২০২৬ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে রামচন্দ্রপুর গ্রামের নাসির শেখ ও তার ভাই নাজির শেখ সিংগীপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের দাবি, রামচন্দ্রপুর বটতলা এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল ব্যক্তি তাদের পথরোধ করে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় নাসির শেখের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে দুই ভাইকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় নাজির শেখের পকেটে থাকা ৫৫ হাজার টাকা, একটি রেডমি-১২ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নাসির শেখের ব্যবহৃত ভিভো-০৭ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাবিনা বেগম নামের এক নারী টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ আরও ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত