শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার

খুলনায় পিস্তল-গুলি ও ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

খুলনা মহানগরীর নিরালা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে খুলনা সদর থানাধীন নিরালা এলাকার ২ নম্বর কাশেম নগর রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পরে জীবনকে আটক করে তার শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার যুবক তার বসতঘরে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা মজুত রেখেছিলেন।

কেএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

#খুলনা #ইয়াবা_উদ্ধার #অস্ত্র_উদ্ধার

চেকপোস্ট

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় পিস্তল-গুলি ও ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খুলনা মহানগরীর নিরালা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে খুলনা সদর থানাধীন নিরালা এলাকার ২ নম্বর কাশেম নগর রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পরে জীবনকে আটক করে তার শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার যুবক তার বসতঘরে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা মজুত রেখেছিলেন।

কেএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত