রূপালী জীবন, নিরাপদ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি পিএলসি’র (ইসলামী শরিয়াহভিত্তিক পরিচালিত) উদ্যোগে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১১টায় টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের আয়োজনে পাটগাতি বাজারে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের অফিস ইনচার্জ মো. রাকিবুজ্জামান শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্স পিএলসির পরিচালক মো. মাহিম রহমান জীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের এসভিপি মো. সাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহিম রহমান জীম বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্যের জন্য কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি গ্রাহকদের নিয়মিত পলিসি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, গ্রাহকদের আস্থা ধরে রাখতে রূপালী লাইফ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
সভাপতির বক্তব্যে মো. রাকিবুজ্জামান শেখ বলেন, গ্রাহকের আস্থা ও আমানত রক্ষা রূপালী লাইফের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, বীমা ও নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ব্যক্তি ও পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপালী লাইফ ইনসিওরেন্স পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শরিফুল হক। এ সময় মো. হামিম শেখসহ টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বক্তারা বীমা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস তৈরি এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬