শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

আধুনিক সুবিধা ও নিরাপত্তা নিয়ে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ

হাওর পর্যটনকে আরও আকর্ষণীয় করতে আধুনিক ও বিলাসবহুল হাউসবোট চালুর ধারাবাহিকতায় নতুন সংযোজন হলো হিজবুল বাহার’ যাত্রা ।শুক্রবার বাদ জুম্মার পর সুনামগঞ্জ শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় এই হাউসবোটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা জমির হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।উদ্বোধনের আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।নতুন এই হাউসবোটটি পর্যটকদের জন্য হাওরের সৌন্দর্য উপভোগে বিশেষ সুবিধা দেবে। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর শহীদ সিরাজ লেক (নিলাদ্রি), বারিক্কা টিলা এবং আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখানোর ব্যবস্থা রয়েছে।সুনামগঞ্জ জেলার ভিবিন্ন এলাকায় হাওর পর্যটন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়া সুরমা রিভার অঞ্চলেও পর্যটকদের আগ্রহ বাড়ছে। হাউসবোটটির পরিচালক তাজুল ইসলাম জানান, এতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং রাত্রীযাপনসহ পর্যটকদের জন্য সব ধরনের সুবিধা রাখা হয়েছে। এতে চারটি বেড সিট রয়েছে এবং ৮–১০ জনের একটি পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যে ভ্রমণের ব্যবস্থা রয়েছে। হাওরের তাজা মাছ ও স্থানীয় খাবারের ব্যবস্থাও থাকবে।

আধুনিক সুবিধা ও নিরাপত্তা নিয়ে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ