শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণ

ঝালকাঠি সদর হাসপাতালে শিশু সার্জারি ক্যাম্প, সফল একাধিক অস্ত্রোপচার

ছবি : চেকপোস্ট

ঝালকাঠি সদর হাসপাতালের উদ্যোগে আয়োজিত শিশু সার্জারি ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একাধিক শিশুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিশেষায়িত এ স্বাস্থ্যসেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শিশুদের অভিভাবকরা।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উই ক্যান চেঞ্জ (We Can Change-WCC)–এর চেয়ারম্যান অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল। তিনি শিশুদের অস্ত্রোপচারে অংশগ্রহণের পাশাপাশি ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের দোরগোড়ায় বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতি মাসে নিয়মিত এ ধরনের শিশু সার্জারি ক্যাম্প আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে জটিল অস্ত্রোপচারের প্রয়োজন থাকা শিশুদের স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্টরা ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং এ কার্যক্রমে সম্পৃক্ত সকলের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।

চিকিৎসকদের মতে, মানবিক স্বাস্থ্যসেবার এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে আরও অনেক শিশু উন্নত চিকিৎসার সুযোগ পাবে এবং তাদের সুস্থ জীবনের পথ আরও সহজ হবে।

#স্বাস্থ্যসেবা #ঝালকাঠি_সংবাদ #শিশুসার্জারি

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঝালকাঠি সদর হাসপাতালে শিশু সার্জারি ক্যাম্প, সফল একাধিক অস্ত্রোপচার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ঝালকাঠি সদর হাসপাতালের উদ্যোগে আয়োজিত শিশু সার্জারি ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একাধিক শিশুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিশেষায়িত এ স্বাস্থ্যসেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শিশুদের অভিভাবকরা।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উই ক্যান চেঞ্জ (We Can Change-WCC)–এর চেয়ারম্যান অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল। তিনি শিশুদের অস্ত্রোপচারে অংশগ্রহণের পাশাপাশি ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের দোরগোড়ায় বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতি মাসে নিয়মিত এ ধরনের শিশু সার্জারি ক্যাম্প আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে জটিল অস্ত্রোপচারের প্রয়োজন থাকা শিশুদের স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্টরা ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং এ কার্যক্রমে সম্পৃক্ত সকলের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।

চিকিৎসকদের মতে, মানবিক স্বাস্থ্যসেবার এই ধারাবাহিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে আরও অনেক শিশু উন্নত চিকিৎসার সুযোগ পাবে এবং তাদের সুস্থ জীবনের পথ আরও সহজ হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত