বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইউএনও’র মাধ্যমে এমপিকে স্মারকলিপি

ঝালকাঠি-নলছিটি সংযোগে সেতুর দাবিতে গণআন্দোলন

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাধারণ মানুষ। বুধবার (২০ মে) সকাল ১১টায় নলছিটি বাসস্ট্যান্ডের শহীদ সেলিম তালুকদার চত্বরে সাধারণ নাগরিক ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, ব্যবসায়ী এফ এইচ রিভান, শ্রমিক নেতা আল আমীন হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী সাথী আক্তার, ইমরান খান, ছাত্রদল নেতা রাতুল গাজী, শিক্ষার্থী ইমন আকন ও আমিনুল ইসলামসহ অনেকে।

স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য বলেন, সুগন্ধা সেতু এখন জনদাবিতে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী ঝালকাঠি ও নলছিটির হারানো বাণিজ্যিক ঐতিহ্য ফিরিয়ে আনতে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, নদীবেষ্টিত হওয়ায় নলছিটি সম্ভাবনাময় হয়েও যোগাযোগ বিচ্ছিন্নতায় পিছিয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের পায়রা বন্দর, পটুয়াখালী ও কুয়াকাটার সঙ্গে পশ্চিমাঞ্চলের যশোর, খুলনা, সাতক্ষীরা ও মংলা বন্দরের যোগাযোগ সহজ হবে। এতে প্রায় ৫০ কিলোমিটার পথ কমবে এবং দপদপিয়া সেতুর ওপর চাপও হ্রাস পাবে।

স্থানীয়দের দাবি, ঝালকাঠি-নলছিটি সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, পুরো অঞ্চল একটি সম্ভাবনাময় অর্থনৈতিক হাবে পরিণত হবে।

#সুগন্ধা_সেতু #ঝালকাঠি_নলছিটি #দক্ষিণাঞ্চলের_উন্নয়ন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঝালকাঠি-নলছিটি সংযোগে সেতুর দাবিতে গণআন্দোলন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাধারণ মানুষ। বুধবার (২০ মে) সকাল ১১টায় নলছিটি বাসস্ট্যান্ডের শহীদ সেলিম তালুকদার চত্বরে সাধারণ নাগরিক ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, ব্যবসায়ী এফ এইচ রিভান, শ্রমিক নেতা আল আমীন হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী সাথী আক্তার, ইমরান খান, ছাত্রদল নেতা রাতুল গাজী, শিক্ষার্থী ইমন আকন ও আমিনুল ইসলামসহ অনেকে।

স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য বলেন, সুগন্ধা সেতু এখন জনদাবিতে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী ঝালকাঠি ও নলছিটির হারানো বাণিজ্যিক ঐতিহ্য ফিরিয়ে আনতে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, নদীবেষ্টিত হওয়ায় নলছিটি সম্ভাবনাময় হয়েও যোগাযোগ বিচ্ছিন্নতায় পিছিয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের পায়রা বন্দর, পটুয়াখালী ও কুয়াকাটার সঙ্গে পশ্চিমাঞ্চলের যশোর, খুলনা, সাতক্ষীরা ও মংলা বন্দরের যোগাযোগ সহজ হবে। এতে প্রায় ৫০ কিলোমিটার পথ কমবে এবং দপদপিয়া সেতুর ওপর চাপও হ্রাস পাবে।

স্থানীয়দের দাবি, ঝালকাঠি-নলছিটি সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, পুরো অঞ্চল একটি সম্ভাবনাময় অর্থনৈতিক হাবে পরিণত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত