বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

জুয়া বিরোধী অভিযানে ৬ জন আটক, তাসসহ সরঞ্জাম জব্দ

অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। ছবি : চেকপোস্ট

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা-এর মির্জাপুর ইউনিয়নে জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) রাতে উপজেলার উত্তরা বাজার এলাকায় জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটোয়ারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও বোর্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, সমাজে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

#পঞ্চগড় #আটোয়ারী #জুয়া_বিরোধী_অভিযান

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

জুয়া বিরোধী অভিযানে ৬ জন আটক, তাসসহ সরঞ্জাম জব্দ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা-এর মির্জাপুর ইউনিয়নে জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) রাতে উপজেলার উত্তরা বাজার এলাকায় জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটোয়ারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও বোর্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, সমাজে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত