রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা

জিয়া সাইবার ফোর্সের সহ-প্রচার সম্পাদক হলেন ধামইরহাটের হামিদুল ইসলাম

ছবি : চেকপোস্ট

জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন নওগাঁর ধামইরহাট উপজেলার কৃতি সন্তান মো. হামিদুল ইসলাম।

দীর্ঘদিনের সাংগঠনিক তৎপরতা, সততা ও সাইবার প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

তার এ অর্জনে ধামইরহাট উপজেলা ও নওগাঁ জেলায় স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন, নতুন দায়িত্বের মাধ্যমে সংগঠনের প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাইবার প্ল্যাটফর্মে সংগঠনের কার্যক্রম বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দায়িত্ব পাওয়ার পর মো. হামিদুল ইসলাম জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, তার নতুন দায়িত্বে ধামইরহাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

#ধামইরহাট #নওগাঁ #জিয়াসাইবারফোর্স

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

জিয়া সাইবার ফোর্সের সহ-প্রচার সম্পাদক হলেন ধামইরহাটের হামিদুল ইসলাম

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন নওগাঁর ধামইরহাট উপজেলার কৃতি সন্তান মো. হামিদুল ইসলাম।

দীর্ঘদিনের সাংগঠনিক তৎপরতা, সততা ও সাইবার প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

তার এ অর্জনে ধামইরহাট উপজেলা ও নওগাঁ জেলায় স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন, নতুন দায়িত্বের মাধ্যমে সংগঠনের প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাইবার প্ল্যাটফর্মে সংগঠনের কার্যক্রম বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দায়িত্ব পাওয়ার পর মো. হামিদুল ইসলাম জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, তার নতুন দায়িত্বে ধামইরহাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত