সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুরে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ছবি: চেকপোস্ট

মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জামালপুর সদর থানাধীন বসাকপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন,জামালপুর জেলার বাগেরহাটা এলাকার মোঃ ইমাম আকবর ও সাহিনা বেগমের ছেলে মোঃ বাবু খান (২২) এবং মোঃ নাদিম উদ্দিন ও জোসনা বেগমের ছেলে মোঃ জনি (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের নেতৃত্বে বসাকপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।  এ সময় গাঁজাসহ ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের অবৈধ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জামালপুর সদর থানাধীন বসাকপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন,জামালপুর জেলার বাগেরহাটা এলাকার মোঃ ইমাম আকবর ও সাহিনা বেগমের ছেলে মোঃ বাবু খান (২২) এবং মোঃ নাদিম উদ্দিন ও জোসনা বেগমের ছেলে মোঃ জনি (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের নেতৃত্বে বসাকপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।  এ সময় গাঁজাসহ ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের অবৈধ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত