বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শপথ পাঠ

জাতীয় সংসদে নারী আসনের এমপিদের শপথ সম্পন্ন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ করেছেন।

রোববার ৩ মে রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ পাঠ করান।

এর আগে ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ইসি গেজেট প্রকাশ করে তাদের নির্বাচিত ঘোষণা করে। গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের আসন বণ্টনের ভিত্তিতে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র নারী সংসদ সদস্য নির্বাচিত হন।

শপথগ্রহণ অনুষ্ঠানে সংসদে নতুন নারী প্রতিনিধিদের অংশগ্রহণে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

তবে জামায়াত জোট থেকে নির্বাচিত এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তিনি শপথ নিতে পারেননি বলে জানা গেছে।

#বাংলাদেশরাজনীতি #সংসদনির্বাচন #নারীএমপি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জাতীয় সংসদে নারী আসনের এমপিদের শপথ সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ করেছেন।

রোববার ৩ মে রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ পাঠ করান।

এর আগে ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ইসি গেজেট প্রকাশ করে তাদের নির্বাচিত ঘোষণা করে। গেজেট অনুযায়ী, রাজনৈতিক দল ও জোটের আসন বণ্টনের ভিত্তিতে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র নারী সংসদ সদস্য নির্বাচিত হন।

শপথগ্রহণ অনুষ্ঠানে সংসদে নতুন নারী প্রতিনিধিদের অংশগ্রহণে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

তবে জামায়াত জোট থেকে নির্বাচিত এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তিনি শপথ নিতে পারেননি বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত