রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

জাতিসংঘের প্রতি আহ্বান

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : চেকপোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের অধিকতর মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট অন্তর্ভুক্তির ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থন কামনা করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়টি তুলে ধরে এ আহ্বান জানান।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ)কে র‍্যাপিড ডিপ্লয়মেন্ট লেভেলে উন্নীত করা হলে তা ভবিষ্যৎ মিশনে দ্রুত মোতায়েনে সহায়ক হবে।

তিনি আরও অনুরোধ জানান, বর্তমান ও ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং একটি বাংলাদেশি ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে।

এছাড়া জাতিসংঘ সদর দপ্তর ও বিভিন্ন ফিল্ড মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদে নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের সফল অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ এ ধরনের দায়িত্ব পালনে সক্ষম।

বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে শান্তিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়।

#বাংলাদেশ #জাতিসংঘ #শান্তিরক্ষা_মিশন

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের অধিকতর মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট অন্তর্ভুক্তির ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থন কামনা করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়টি তুলে ধরে এ আহ্বান জানান।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় বাংলাদেশের একটি ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ)কে র‍্যাপিড ডিপ্লয়মেন্ট লেভেলে উন্নীত করা হলে তা ভবিষ্যৎ মিশনে দ্রুত মোতায়েনে সহায়ক হবে।

তিনি আরও অনুরোধ জানান, বর্তমান ও ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং একটি বাংলাদেশি ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে।

এছাড়া জাতিসংঘ সদর দপ্তর ও বিভিন্ন ফিল্ড মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় ও পেশাগত পদে নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিনের সফল অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ এ ধরনের দায়িত্ব পালনে সক্ষম।

বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে শান্তিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত