চাঁপাইনবাবগঞ্জ-এ উচ্চ ফলনশীল ও আধুনিক প্রযুক্তিনির্ভর ভুট্টা চাষ সম্প্রসারণে জয়া-৩৪৫৫ হাইব্রিড ভুট্টার এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জয়া সীড লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই মাঠ দিবসে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় ডিলার এবং বিপুল সংখ্যক কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। বিকেল ৫টায় স্থানীয় একটি ফসলি মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ দুরুল হুদা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া সীড লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ মোসাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান কৃষিবান্ধব পরিবেশে জয়া-৩৪৫৫ ভুট্টা চাষে স্বল্প খরচে অধিক ফলন পাওয়া সম্ভব, যা কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফাহাদ আলম ও আব্দুল মতিন। এছাড়া উপস্থিত ছিলেন জয়া সীডের অ্যাকাউন্টস অফিসার মোঃ তারিকুল ইসলাম এবং মার্কেটিং অফিসার মোঃ রাফিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
অতিথিরা সরেজমিনে ভুট্টার ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই জাতের বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন।
মাঠ দিবসে জানানো হয়, জয়া-৩৪৫৫ একটি উন্নত ও আগাম হাইব্রিড ভুট্টার জাত। এর গাছ শক্ত হওয়ায় ঝড়েও সহজে হেলে পড়ে না। দানায় আর্দ্রতা কম থাকায় সংরক্ষণ করা সহজ এবং ওজন বেশি হয়।
হিসাব অনুযায়ী, এই জাত থেকে একরপ্রতি প্রায় ১৬০ থেকে ১৭০ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।
স্থানীয় সফল কৃষক মোঃ কামরুল ইসলাম জানান, তিনি এই জাতের ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছেন এবং রোগবালাই কম থাকায় আগামী মৌসুমেও এটি চাষের পরিকল্পনা করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন ও আয় বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬