সবুজ পরিবেশ, নিরাপদ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ থানায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
মঙ্গলবার বীরগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
মো. জেদান আল মুসা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ পুলিশ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা সৃষ্টি এবং টেকসই উন্নয়ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বৃক্ষরোপণের মতো উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সচেতনতা গড়ে তুলতে সহায়ক হবে।
কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বীরগঞ্জ থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষকে বৃক্ষরোপণে আরও উৎসাহিত করবে এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬