বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোস্তফা গংয়ের ৪১ শতাংশ জমি দখলের দাবি

জমি দখলের অভিযোগ, তাবিজ ব্যবসায়ী দিদারকে ঘিরে তোলপাড়

মুন্সী দিদার। ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় তাবিজ ব্যবসায়ী মুন্সী দিদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ তুলেছেন মোস্তফা গং।

অভিযোগকারীদের দাবি, চর কাদিরা মৌজার আরএস খতিয়ান নং ৯৮১-এর ৬২৮৩ দাগভুক্ত ৪১ শতাংশ জমি তারা প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন। তবে প্রায় এক বছর আগে মুন্সী দিদার স্থানীয় কয়েকজন আমিনের সহযোগিতায় ভুয়া কাগজপত্র তৈরি করে জমিটি দখলে নেন বলে অভিযোগ করা হয়েছে।

মোস্তফা গংয়ের পরিবারের সদস্য করিম উদ্দিন অভিযোগ করে বলেন, এলাকায় কিছু অসাধু আমিন ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মুন্সী দিদারের পূর্বের বসতভিটা ছিল চর জাঙ্গালীয়া ইউনিয়নের দরবানি বাড়ি এলাকায়। পরে দানকৃত জমিতে বসবাস শুরু করলেও গত এক থেকে দুই বছরে বিভিন্ন কৌশলে একাধিক ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে তার বড় ভাই খলিল ডাকাতের প্রভাব রয়েছে বলেও দাবি করেন তারা।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের কয়েকজন সদস্য অভিযোগ করেন, মুন্সী দিদার ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বহু অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মুন্সী দিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

#লক্ষ্মীপুর_সংবাদ #জমি_দখল_অভিযোগ #কমলনগর_নিউজ

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

জমি দখলের অভিযোগ, তাবিজ ব্যবসায়ী দিদারকে ঘিরে তোলপাড়

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় তাবিজ ব্যবসায়ী মুন্সী দিদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ তুলেছেন মোস্তফা গং।

অভিযোগকারীদের দাবি, চর কাদিরা মৌজার আরএস খতিয়ান নং ৯৮১-এর ৬২৮৩ দাগভুক্ত ৪১ শতাংশ জমি তারা প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন। তবে প্রায় এক বছর আগে মুন্সী দিদার স্থানীয় কয়েকজন আমিনের সহযোগিতায় ভুয়া কাগজপত্র তৈরি করে জমিটি দখলে নেন বলে অভিযোগ করা হয়েছে।

মোস্তফা গংয়ের পরিবারের সদস্য করিম উদ্দিন অভিযোগ করে বলেন, এলাকায় কিছু অসাধু আমিন ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মুন্সী দিদারের পূর্বের বসতভিটা ছিল চর জাঙ্গালীয়া ইউনিয়নের দরবানি বাড়ি এলাকায়। পরে দানকৃত জমিতে বসবাস শুরু করলেও গত এক থেকে দুই বছরে বিভিন্ন কৌশলে একাধিক ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে তার বড় ভাই খলিল ডাকাতের প্রভাব রয়েছে বলেও দাবি করেন তারা।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের কয়েকজন সদস্য অভিযোগ করেন, মুন্সী দিদার ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বহু অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মুন্সী দিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত