ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চরম অবহেলার অভিযোগে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে।
একইসঙ্গে জানানো হয়, আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ থাকবে।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাদের ব্যাখ্যা সন্তোষজনক হয়নি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে।
এদিকে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, তদন্তে অবহেলার বিষয়টি স্পষ্ট হওয়ায় এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬