বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সম্ভাব্য পদপ্রত্যাশী নেতারা ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। দলীয় অন্দরমহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।
দলীয় সূত্র বলছে, নতুন কমিটি গঠনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং রাজপথে দীর্ঘদিন ভূমিকা রাখা নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুল রহমান-এর ওপর।
সভাপতি পদে বর্তমান সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, এজাজুল কবির রুয়েল, খোরশেদ আলম সোহেল ও সাফি ইসলাম এগিয়ে রয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক আমান-উল্লাহ-আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান ও ফারুক হোসেনের নামও আলোচনায় রয়েছে।
সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, রাজু আহমেদসহ আরও কয়েকজন নেতা। পাশাপাশি মাঠের রাজনীতিতে সক্রিয়তার কারণে সোহেল রানাসহ একাধিক নেতার নামও সামনে এসেছে।
দলীয় নেতাদের মতে, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দিয়ে কমিটি গঠন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং তৃণমূলে নতুন উদ্দীপনা তৈরি হবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬