সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকায় অভিযান চালিয়ে বড় চালান জব্দ

ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি জব্দ, দুইজন পলাতক

ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের নিষিদ্ধ বিড়ি উদ্ধার করা হয়। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। ঘটনায় দুইজন পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন (রবিবার) ছাতক থানার এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

অভিযানের এক পর্যায়ে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পরিত্যক্ত কার্টনগুলো তল্লাশি করে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের নিষিদ্ধ বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় দুই পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

#সুনামগঞ্জ #ছাতক #নিষিদ্ধবিড়ি

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ বিড়ি জব্দ, দুইজন পলাতক

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। ঘটনায় দুইজন পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন (রবিবার) ছাতক থানার এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

অভিযানের এক পর্যায়ে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে পরিত্যক্ত কার্টনগুলো তল্লাশি করে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের নিষিদ্ধ বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় দুই পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত