সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার তারিখ উল্লেখিত পরিদর্শনকালে তিনি ঈদগাহের পুনর্নির্মাণ কাজের জন্য ৬ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। একই সঙ্গে নোয়াগাঁও-গনেশপুর মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য ২ টন চাল এবং আল-জালাল মহিলা মাদ্রাসার উন্নয়নের জন্য ২ লাখ টাকা সহায়তার ঘোষণা করেন।
এ সময় এমপি মিলন বলেন, নোয়াগাঁও-বাহাদুরপুর সেতু দ্রুত পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ শিগগিরই দেওয়া হবে। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, আমাদের সরকারের বয়স মাত্র তিন মাস, সময় দিলে সব কাজই পর্যায়ক্রমে সম্পন্ন হবে।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা কর্তৃপক্ষ, ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলাকার মুরব্বিয়ান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬