বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চুনারুঘাটে এআই দিয়ে এসআরবির পোশাকে ভুয়া ছবি-ভিডিও তৈরি, গ্রেপ্তার ১

ছবি: চেকপোস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব তথা বর্তমান স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পোশাক পরিহিত ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম মো. সজিবুর রহমান জয় (২১)। তিনি চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ এলাকার মো. সাহাব উদ্দিন মোল্লার ছেলে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে বিভিন্ন আলামত পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিবুর রহমান জয়কে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব তথা বর্তমান এসআরবির পোশাক পরিহিত ছবি ও ভিডিও তৈরি করে নিজের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছিলেন। এসব ছবি ও ভিডিও ব্যবহার করে নিজেকে এসআরবির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও প্রতারণা করে আসছিলেন।

অভিযানকালে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বাহিনীর পোশাক পরিহিত ছবি ও ভিডিও সংরক্ষিত থাকার তথ্য পাওয়া যায়। এ ছাড়া তাঁর ফেসবুক আইডিতে বাহিনীর পোশাক পরিহিত ছবি আপলোড এবং মেসেঞ্জার ও ইমোর মাধ্যমে নিজেকে বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বার্তা আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি। বাহিনীর গাড়ির সঙ্গে নিজের ছবি ও ভিডিও অন্যদের পাঠানোর তথ্যও পাওয়া যায়।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ও জব্দ করা আলামত চুনারুঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

চেকপোস্ট

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চুনারুঘাটে এআই দিয়ে এসআরবির পোশাকে ভুয়া ছবি-ভিডিও তৈরি, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত