বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় বটিয়াঘাটায় যুবদল নেতা গুলিবিদ্ধ, হামলাকারীদের খুঁজছে পুলিশ

ছবি: চেকপোস্ট

খুলনার বটিয়াঘাটায় ওহিদুল ইসলাম বাদল (৪০) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।

বাদল বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। তিনি একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা জেলা ও মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন বাদল। পথে চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, বাদলের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

তবে বাদলের ওপর হামলার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চেকপোস্ট

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

খুলনায় বটিয়াঘাটায় যুবদল নেতা গুলিবিদ্ধ, হামলাকারীদের খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

খুলনার বটিয়াঘাটায় ওহিদুল ইসলাম বাদল (৪০) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাদলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।

বাদল বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। তিনি একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা জেলা ও মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন বাদল। পথে চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, বাদলের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

তবে বাদলের ওপর হামলার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত