মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি

চাকরির নামে টাকা আত্মসাৎ, বাইউস্ট কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অভিযুক্ত মো. রকিবুল হাসান জুয়েল। ছবি : চেকপোস্ট

চাকরি দেওয়ার আশ্বাসে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার একটি ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা মো. রকিবুল হাসান জুয়েলের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে কয়েক লাখ টাকা নেন। তবে দীর্ঘদিনেও চাকরি না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।

পরে টাকা ফেরত চাইলে ভুক্তভোগীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গত ১৯ মে সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি থানার কালাকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুনানি শেষে আদালত অভিযুক্তকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী জানান, চাকরির নামে টাকা নেওয়ার পর এখন চাকরিও দেওয়া হয়নি, উল্টো হুমকি দেওয়া হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

#কুমিল্লা_সংবাদ #চাকরির_প্রলোভন #প্রতারণা_মামলা

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

চাকরির নামে টাকা আত্মসাৎ, বাইউস্ট কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

চাকরি দেওয়ার আশ্বাসে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার একটি ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা মো. রকিবুল হাসান জুয়েলের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে কয়েক লাখ টাকা নেন। তবে দীর্ঘদিনেও চাকরি না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।

পরে টাকা ফেরত চাইলে ভুক্তভোগীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গত ১৯ মে সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি থানার কালাকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শুনানি শেষে আদালত অভিযুক্তকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী জানান, চাকরির নামে টাকা নেওয়ার পর এখন চাকরিও দেওয়া হয়নি, উল্টো হুমকি দেওয়া হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত